কলাপাড়ায় ২কেজি গাঁজা সহ যুবক আটক

0
611

কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মো. ইউনুস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে আটক করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। জানা গেছে, মোস্তফাপুর গ্রামের অধিবাসী ইউনুস দীর্ঘদিন ধরে গাঁজা সেবনের পাশাপাশি বিক্রি করে আসছিল । ওই দিন রাতে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে আটক করে ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here