কলাপাড়ার আলীপুরে কুয়াকাটা নৌ-পুলিশের অভিযান- জাটকা ইলিশ জব্দ

0
567

পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ার আলীপুরে অভিযান চালিয়ে ৭ মন জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বরিবার বেলা এগারোটায় উপজেলার মৎস্য আলীপুর মার্কেট থেকে ৪ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। এছাড়া শনিবার রাতে ৩ মন জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। জব্দকৃত এসব জাটকা ইলিশ বিভিন্ন এতিখানা মাদ্রাসার বিতরন করা হয়। এসময় কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এ এস আই কামরুজ্জামান ও উপজেলা মৎস্য ফিল্ড সহকারী কর্মকর্তা টুটুল দাস উপস্থিত ছিলেন।
কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই কামরুজ্জামান বলেন, অভিযান চালিয়ে এসব জাটক জব্দ করা হয়েছে। তবে জাটাকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here