কলাপাড়া উপজেলাকে জেলায় উন্নীত করণ এখন সময়ের দাবী-এমপি মুহিব

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 56584

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (56584, 'post_views_count', '0')

0

উপকুলীয় প্রতিনিধি পটুয়াখালী: জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি শুক্রবার রাতে কলাপাড়া প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকারের একাধিক উন্নয়ন মেগা প্রকল্প বাস্তবায়নে দক্ষিনাঞ্চলের কলাপাড়া উপজেলা এখন দেশের উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। এ উপজেলায় পায়রা সমুদ্র বন্দর, একাধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, মহিপুর মৎস্যবন্দর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, শের-ই-বাংলা নৌ-ঘাঁটি, সাবমেরিন ল্যান্ডিং ষ্টেশন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ একাধিক উন্নয়ন প্রকল্পের কর্মকান্ড সচল থাকায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এ উপজেলাকে জেলায় উন্নীত করা এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে।

Advertisement

এমপি মুহিব বলেন, ’দক্ষিনাঞ্চল ছিল দেশের অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা। শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহনের পর সমুদ্র উপকূলবর্তী এ উপজেলায় সরকারের ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। এখানে এখন হাজার হাজার বিদেশী শ্রমিক কাজ করছে। স্থানীয় সহ দেশের মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।’

প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব আরও বলেন, ’কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের বস্তু নিষ্ঠ, তথ্যবহুল সংবাদ গনমাধ্যমে উপস্থাপনের জন্য আজ এ এলাকায় এত উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। আপনারা আপনাদের লেখায় জেলার দাবী উপস্থাপন করুন। আমি আপনাদের সাথে আছি। ইতোমধ্যে আমি মহিপুর থানা, পায়রা বন্দর থানা, কলাপাড়া থানা এবং পার্শ্ববর্তী রাঙ্গাবালী ও তালতলি থানাকে নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষনার দাবী করেছি।

প্রেসক্লাব সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও এমপি’র সহধর্মীনি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দীন মান্নু, সাবেক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমূখ। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সাংবাদিকদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব উদযাপন করেন অতিথিরা।

এর আগে কলাপাড়া প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক তপন সাহা, শিব শংকর, ভজহরি কুন্ডু ও রফিক বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহনকারী কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here