কমলনগরে নৌকা প্রার্থী দু’জনের মনোনয়ন বৈধ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33405

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33405, 'post_views_count', '0')

0

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে নৌকা প্রতিক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা নৌকার প্রার্থীদাবী করে মনোনয়পত্র জমা দিলে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্ভিক ও রিটার্নিং কর্মকর্তা সফিউজ্জামান ভুইয়া দু’জনেরই মনোনয়ন পত্র ঘোষণা করেন। এর আগে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এ কে এম নুরুল আমিন ও রেবেকা নৌকার প্রার্থীদাবী করে মনোনয়পত্র জমাদেন। কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার আসল প্রার্থী কে ও এছাড়া রেবেকার মনোনয়নের চিঠি স্থানীয়ভাবে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এনিয়ে নেতাকর্মী ও সমর্থকরা বিভ্রান্তিতে পড়েন সাধারণ মানুষ।

Advertisement

এ নিয়ে নৌকার প্রার্থী এ কে এম নুরুল আমিন বলেন, আমার যোগ্যতা ও ত্যাগের কারণে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এজন্য আমি চরলরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে মনোনয়ন জমা দিয়েছি। আমিই আওয়ামী লীগের প্রার্থী। বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
রেবেকা বেগম বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়নের চিঠি দিয়েছেন। ওই চিঠিসহ আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। দলের প্রার্থী হিসেবে নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করবে।
এদিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন জানান, প্রথমে নুরুল আমিনকে দলীয় মনোনয়ন দেয়া হয়। পরে আবার রেবেকা বেগমকেও চিঠি দেয়া হয়েছে বলে শুনেছি। তবে কেন্দ্র থেকে আমাদেরকে কিছুই জানানো হয়নি। বিভ্রান্তী নিরসনে কেন্দ্রের সঙ্গে কথা বলা হবে।
জানাগেছে,নৌকার দু’প্রার্থীর সাথে প্রতিদ্বন্ডিতায় রয়েছেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সদস্য অ্যাডভোকেট আনোয়ারুল হক, উপজেলা যুবলীগ আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, যুগ্ম আহ্বায়ক আহসান উল্যাহ হিরন, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুর রহমান দিদার ও বিকল্পধারার নেতা নুর হোসেন টিপুসহ ৮ জন চেয়ারম্যান প্রার্থী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here