কবরস্থান থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28255

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28255, 'post_views_count', '0')

0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবরস্থান থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বিকাল বাজার শাহী জামে মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে সিলিন্ডারগুলো উদ্ধার করে পুলিশ।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরিফাইল গ্রামের নোয়াব আলীর স্ত্রী বুধবার সকালে মারা যায়। আত্মীয়-স্বজনদের মধ্যে একই এলাকার মফিজুল (২২), ইকবাল (২৩), রিপন ও নাঈমসহ ৮/১০জন শাহী কবরস্থানে কবর খুঁড়তে আসেন। কবর খুঁড়ার এক পর্যায়ে কালো পলিস্টার কাপড়ে মোড়ানো শক্ত কিছু দেখে তাদের সন্দেহ হয়। এ সময় পুলিশকে খবর দিলে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে দুটি বেলুন আকৃতির সিলিন্ডার পায়। দুষ্কৃতিকারীরা গ্যাস ব্যবহার করে তালা ভেঙ্গে চুরিসহ নাশকতার উদ্দেশ্যে সিলিন্ডারগুলো মাটিতে পুঁতে রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মফিজ উদ্দিন ভূঁইয়া কবরস্থান থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here