ওমানকে হালকাভাবে নিতে রাজি নন মাশরাফি

34

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 780

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (780, 'post_views_count', '0')

0
স্পোর্টস ডেস্ক: টি২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে (বাছাই পর্বের) বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয় শুক্রবার। ফলে দুই দলের মধ্যে ভাগাভাগি হয়েছে পয়েন্ট। পয়েন্ট ভাগের পর সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশের সামনে রয়েছে নবাগত ওমান। টুর্নামেন্টে তারা নবাগত হলেও তাদের হালকাভাবে নিতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক। কারণ হিসেবে দেখা দিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের নাটকীয় জয়।

১৩ মার্চ ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবার কথা রয়েছে মাশরাফিদের। সে ম্যাচকে কোনোভাবেই হালকা করে দেখছেন না তিনি। এমনটিই জানিয়েছেন আয়ারল্যান্ড ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।

Advertisement

মাশরাফি বলেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য অবশ্যই চাপের ম্যাচ। ওমান ভালো ক্রিকেট খেলছে, ওদের এভাবে খেলতে দেখাও দারুণ। এখন আমাদের দুই দলেরই পয়েন্ট ৩। রান রেটে যদিও আমরা এগিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসীও আছি। যেভাবে খেলে আসছি, সেভাবে খেলতে পারলে আমরা ভালো করব।’

এ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ওমানের কোনো খেলা হবার সুযোগ হয়নি। যে কারণে তাদের পর্যবেক্ষণও করছে টিম বাংলাদেশ। প্রথমবার তাদের সঙ্গে খেলতে কোনো ধরনের ছাড় দিতে চান না মাশরাফি। অন্যান্য দলের মতো করেই তাদের সঙ্গে খেলতে চায় তার টিম।

এ ব্যাপারে তিনি বলেন, ‘ওমানের সঙ্গে কোনো খেলা হয়নি। তবে আয়ারল্যান্ডের সঙ্গে ওদের ম্যাচ পুরোটাই আমরা দেখেছি। ওরা দল হিসেবে অনেক ভালো। আর টি-২০ দু-একটি ভালো ওভার হলেই সব বদলে যায়। আমরা পেশাদারী ক্রিকেট খেললে আশা করি সমস্যা হবে না। অবশ্যই আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। অন্য সব বড় দলগুলোর সঙ্গে আমরা যেভাবে খেলি সেভাবেই ওদের বিপক্ষে পরিকল্পনা করছি।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here