ঐশ্বরিয়া পেলেন ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড

0
706

ঐশ্বরিয়া রাই বচ্চনের মুকুটে নতুন পালক। ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন নায়িকা। গত শনিবার তার হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যে সব মহিলারা তাদের কর্মক্ষেত্রে কোনও মাইলস্টোন তৈরি করতে পেরেছেন, তারাই রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার পান। ১১২টি বিভিন্ন ক্ষেত্র থেকে পুরস্কার প্রাপকদের বেছে নেওয়া হয়।

Advertisement

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হয়েছিলেন ঐশ্বরিয়া। সেই মাইলস্টোনের জন্য পুরস্কার পেয়েছেন। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ধূসর রঙের শাড়িতে সেজেছিলেন ঐশ্বরিয়া। লাল টিপ, সঙ্গে মানানসই সিলভার গয়না। গোটা অনুষ্ঠানে লাইমলাইট ছিল তার দিকেই। গত ১৫ বছর ধরে নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে যান ঐশ্বরিয়া। সেখানেও তিনি এক অনন্য কৃতিত্ব রেখেছেন। এই সম্মানে ঐশ্বরিয়াকে অভিনন্দন জানিয়েছে বলি মহলের একটা বড় অংশ।-’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here