এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে আহত ইউএনও ওয়াহিদা খানম

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51855

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51855, 'post_views_count', '0')

0

সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে (৩৫) ঢাকায় আনা হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৭ মিনিটে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, তার মাথার বাম পাশে গুরুতর আঘাত রয়েছে। সেখানে দেবে যাওয়ায় ডান হাত ও পা অবশ হয়ে গেছে। এছাড়াও মাথার পানি গহব্বরে রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হচ্ছে।

রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব জানান, এখনও হামলার কারণ জানা যায়নি। আমরা উন্নত চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদা খানমকে ঢাকায় পাঠাচ্ছি। এই হামলায় কে বা কারা জড়িত তা তদন্তের পর জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here