এমটিবি এবং সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

0
559

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহকবৃন্দ হ্রাসকৃত প্রসেসিং ফি ও সুদের হারে এমটিবি লোন সুবিধা ও ক্রেডিট কার্ডে ফ্লেক্সি পে সুবিধা গ্রহণ করতে পারবেন এবং এমটিবি’র গ্রাহকবৃন্দও, একইভাবে, সী কিচেন্স বাংলাদেশ লিমিটেড-এর কিচেন সল্যুশন ও ফিটিংস বিশেষ হ্রাসকৃত মূল্যে ক্রয় করতে পারবেন। এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক এবং সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক, সামিয়া আফরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক ও প্রধান নির্বাহী, অশোকা গামেগা ও পরিচালক, আতিক এবং এমটিবি’র হেড অব রিটেইল বিজনেস, তৌফিকুল আলম চৌধুরী, হেড অব কার্ডস,

Advertisement

এছাড়াও এই অনুষ্ঠানে সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক ও প্রধান নির্বাহী, অশোকা গামেগা ও পরিচালক, আতিক এবং এমটিবি’র হেড অব রিটেইল বিজনেস, তৌফিকুল আলম চৌধুরী, হেড অব কার্ডস,

মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রিভিলেজ ব্যাংকিং, ইরফান ইসলাম, হেড অব পে-রোল ব্যাংকিং, সুলতানা শিকদার অহনা, হেড অব স্ট্রাক্চার্ড ফাইন্যান্স ইউনিট, মোঃ এহ্তেশাম রহমান এবং গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here