এফবিজেও সেমিনারে ভূমি মন্ত্রী বাঙালী জাতির কলঙ্ক মিরজাফর মওদুদী মুস্তাক জিয়া

0
766

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, মিরজাফর, মওদুদী, খান্দকার মুস্তাক এবং জিয়াউর রহমান বাঙালী জাতির কলঙ্ক। এ চার কুচক্রী ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে কৃতকর্মের জন্য। তাদের প্রেতাত্মারাও স্বাধীনতার মহান অর্জন নস্যাতের চক্রান্ত অব্যাহত রেখেছে।
বাংলাদেশ প্রেসকাউন্সিল মিলনায়তনে ১০ আগষ্ট ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) আয়োজিত জাতীয় শোক দিবস এবং আমাদের করনীয় শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আধুনিক প্রযুক্তিমনস্ক ও উন্নত জাতি গঠনে সাংবাদিকদের অকুতোভয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমুলক সংবাদ প্রকাশের আহবান জানিয়ে মন্ত্রী মিডিয়ার বলিষ্ঠ ভূমিকার অপরিহার্যতা তুলে ধরেন।

Advertisement

এফবিজেও চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক এস এম মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসকাউন্সিরের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। বক্তৃতা করেন এফবিজেও সহসভাপতি মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সদস্য লায়ন নুর ইসলাম, বাতেন সরকার, এস এম জহিরুর ইসলাম, আজগর আলী মানিক, আবদুস সামাদ রুবেল, ওমর ফারুক, নজরুল ইসলাম চৌধুরী, ফরিদ খান, সালাম মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব এমএ মোতালিব হোসেন। ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে চক্রান্তকারীরা সদ্যস্বাধীন দেশে আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগের সূচনা করে সোনার বাংলার স্বপ্ন ধুলিস্বাৎ করে দিয়েছিল। স্বাধীনতার শত্রুরা দেশের অব্যাহত অগ্রযাত্রা ব্যাহতের ষড়যন্ত্র আজো অব্যাহত রেখেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় দেশের আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ণ এবং সুশিক্ষা বিস্তারে বিজ্ঞানমনস্ক জাতি গঠনে নিরলস প্রচেষ্ঠা অব্যাহত রাখলেও সে অর্জন অপব্যবহারের মাধ্যমে জাতিকে ফের অন্ধকার যুগে নিক্ষেপের চক্রান্তে নেমেছে মহল বিশেষ।
মন্ত্রী বলেন, দেশে এখন পচাত্তরপূর্ব ষড়যন্ত্রের আলামত লক্ষনীয়। সদ্যস্বাধীন দেশে আমদানিকৃত চাল গম বোঝাই জাহাজ ডুবি, লুট এবং পাটের গুদাম আগুন জালিয়ে ভূষ্মিভুত করা হত। এখন জ্বালাও, পোড়াও ভাংচুর করছে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা। তারা চায়না দেশে স্থিতিশীলতা থাকুক। তাদের চক্রান্ত থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে স্বাধীনতার স্বপক্ষ দেশপ্রেমিক জনতার জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। ডিজিটাল উন্নয়ণ কৌশল অপব্যবহারকারীদের কঠোরভাবে দমনের অপরিহার্যতা তুলে ধরে মন্ত্রী বলেন, যুগোপযোগী আইন করা হচ্ছে। তিনি এব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রেসকাউন্সিরের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ গণতন্ত্র এবং স্বাধীন সাংবাদিকতা বিকাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত নানামুখী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থাকায় বিএনপি সরকার বিচারপতি হিসেবে স্থায়ীকরনে তাকে শপথবাক্য পাঠ করায়নি।
এফবিজেও চেয়ারম্যান এসএম মোরশেদ রাষ্ট্রের চতুর্থস্তম্ভ সাংবাদিকতার হারানো মর্যাদা ও গৌরব পুনরুদ্ধারে সাংবাদিক সমাজকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অকুতোভয়ে সত্য ওবস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এফবিজেও সদস্যদের প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করে অপরাধ বিচিত্রা সম্পাদক এসএম মোরশেদ বলেন, সাংবাদিকদের শ্রমজীবির কাতারে ফেলে বিশেষায়িত মর্যাদা কলঙ্কিত করা হয়েছে। অবিলম্বে আইন সংশোধন করে গণমাধ্যম সংশ্লিষ্ট নিবন্ধনসহ সংশ্লিষ্ট কর্মকান্ড তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগে সম্পন্ন করার বিশেষ তাগিদ দেন তিনি। তিনি এব্যাপারে সরকার এবং প্রেস কাউন্সিলের দায়বদ্ধতার পুনরুল্লেখ করেন। এফবিজেও ভুক্ত সারা দেশের তিন শতাধিক সদস্য সেমিনারে অংশ নেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here