এটিএম শামসুজ্জামান দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী

0
567

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেছেন, জনপ্রিয় এ শিল্পী তার অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গত বুধবার শ্বাসকষ্ট শুরু হলে এটিএম শামসুজ্জামানকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

সেখানে ড. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন তিনি কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় গতকাল শুক্রবার বিকালে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

এর আগেও বার্ধক্যজ‌নিত অসুস্থতার কা‌র‌ণে কয়েক মাস এ হাসপাতা‌লে কাটা‌তে হ‌য়ে‌ছিলে তাকে। অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবৎ অভিনয় থেকেও দূরে ছিলেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here