‘একটি ডুবন্ত নৌকা জাগিয়ে তোলার দায়িত্ব আমাকে দিয়েছেন প্রধানমন্ত্রী’

1

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 14308

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (14308, 'post_views_count', '0')

0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নব-নিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে একটি ডুবন্ত নৌকা জাগিয়ে তোলার দায়িত্ব দিয়েছেন। আমি এই নৌকাকে সফলভাবে জাগিয়ে তুলতে পারবো এমন আস্থা ও বিশ্বাস থেকে প্রধানমন্ত্রী আমার ওপর এ দায়িত্ব দিয়েছেন। আমি সফল হলে প্রধানমন্ত্রীও সফল হবেন, শক্তিশালী হবেন। তাঁর সম্মান রাখার জন্য আমি চেষ্টা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে জাগিয়ে তুলবো। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায়

Advertisement

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, দেশের প্রাইভেট অপারেটর গুলো আমাদের ফ্রিকুয়েন্সি ও ব্যান্ডউইথ ব্যবহার করে ব্যবসা করে লাভবান হচ্ছে। তারা পারলে আমরা পারবো না কেন? আমার বিশ্বাস আগে কোথাও কোনো ভুল ছিলো অথবা ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিতে পারেননি। আমি এগুলো চিহ্নিত করবো। সে অনুযায়ী কাজ করবো। ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আমার বিশ্বাস ব্যর্থতা গুলো চিহ্নিত করতে পারলে আমরাও সফল ভাবে ব্যবসা করতে পারবো। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে তথ্য প্রযুক্তির সব খাতসহ সকল ক্ষেত্রে আমাদের স্বপ্নগুলো পুরণ হবে। ২০৪১ সালের মধ্যে জ্ঞান ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য তিনি কাজ করব। এর আগে সকাল সোয়া ১১টায় মন্ত্রী হেলিকাপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধী সৌধের বেদী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি  চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ খুলনা ও গোপালগঞ্জের বিটিসিএল-এর কর্মকর্তা-কর্মচারী ও গোপালগঞ্জ ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here