একই অপরাধ ডিজিটাল যন্ত্রপাতি দিয়ে হয়ে আসছে, সে অপরাধ আটকাতে এ আইন করা হয়েছে

0
542

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন কোনো অপরাধের কথা আনা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে দেশ রক্ষায়, অর্থনীতি, হ্যাকিং, নারী ও শিশু, প্রশাসন, বৈদেশিক সম্পর্ক রক্ষায়।

Advertisement

আজ মঙ্গলবার সকালে তাঁর নিজ বাসভবনে ‘রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন’ (আরজেএফ) এর প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহে কোনো বাধা নেই। কোনো অবস্থাতেই গণমাধ্যমের বিরুদ্ধে এ আইনটা করা হয়নি এবং গণমাধ্যম সংক্রান্ত কোনো শব্দ এখানে ব্যবহার হয়নি। এ আইনে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে- ‘ডিজিটাল আইনে যাই লেখা থাক এটা তথ্য অধিকার আইনের প্রাধান্য থাকবে। তিনি বলেন, দেশে প্রচলিত যেসব অপরাধ সংগঠিত হয়ে আসছে সেগুলো রোধে দণ্ডবিধি আছে। একই অপরাধ ডিজিটাল যন্ত্রপাতি দিয়ে হয়ে আসছে, সে অপরাধ আটকাতে এ আইন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি এস এম জহুরুল ইসলাম, সহ-সভাপতি মো. সেকেন্দার আলম, সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, স্থায়ী পরিষদ সদস্য কাজী আমিন, শাখা সভাপতি আমির চারু বাবলু প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here