হযরত আবূ ওয়াইল (র:) থেকে বর্ণিত তিনি বলেন, জনৈক ব্যক্তি একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) কে জিজ্ঞাসা করলেন: শব্দটি ‘গয়রু আমীন’ না ‘ইয়া আমীন’ তিনি বললেন: এটি ছাড়া কুরআনের সব কিছুই কি তুমি পড়ে ফেলেছ? সে বলল: হ্যা।
তিনি বললেন: কোন কোন গোত্র কুরআন পড়ে এবং খারাপ খেজুরের মত ছুড়ে ফেলে দেয়। তাদের কন্ঠ অতিক্রম করে না তা। আমি তো সেই সাদৃশ্য পূর্ণ সূরাগুলি সম্পর্কে জানি, যে গুলিকে রাসূলুল্লাহ (সা:) একত্রিত (পাঠ) করতেন।
হযরত ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এ হাদীসটি হাসান-সহীহ।
( তিরমিযী শরীফ- হাদীস নং- ৬০২)

