এই ঘটনা আমাদের হৃদয়কে ব্যথিত করেছে : ইলিয়াস কাঞ্চন

0
630

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হ’ত্যা’র প্রতিবাদ জানাচ্ছেন দেশের মানুষ। নানা পেশার মানুষ যার যার অবস্থান থেকে এ হ’ত্যা’র বিচার চাইছেন। সেই প্রতিবাদে শামিল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

Advertisement

গত ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হ’ত্যা’র তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। নিসচার পক্ষ থেকে আববার হ’ত্যা’র প্রতিবাদ জানিয়ে এক বিবৃ’তি দিয়েছেন ইলিয়াস কাঞ্চন।

সেখানে ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘এই ঘটনা আমাদের হৃদ’য়কে ব্যথিত করেছে। আল্লাহ আবরার ফাহাদের বাবা-মা, আত্মীয়-স্বজন ও সহপাঠী সকলকে এই কঠিন মু’হূর্তে ‘ধৈর্য্য ধারণ করার তৌফিক দেন। সেইসাথে দোষীদের বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস প্রদান করেছেন তার উপরও আস্থা রয়েছে আমাদের।

যেখানে মেধার চর্চা হয় সেখানে প্রাণহরণ কখনই কাম্য হতে পারে না। এ ধরনের ঘটনা অ’নাকা’ঙ্খিত, অনভিপ্রেত ও হৃদয়বিদারক। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন এমন ঘটনার পুন’রাবৃ’ত্তি না হয় এই ব্যাপারে সকলের সহযোগিতা ও সহমর্মিতা আশা করছি।’

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যাতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত এবং এমন ম’র্মা’ন্তিক ঘটনার পুন’রাবৃত্তি না হয় তার জন্য সংশ্লিষ্ট সকল মহলের হস্তক্ষে’পও কামনা করছি।’

নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যদি ঘুনপোকায় আক্র’মণ করে মেধার ক্ষয় করে, সেখানে মেধা’বীদের মেধার বিকাশ ঘটে না। এ ধরনের অবস্থা অভিভাবক সমাজকে আ’ত’ঙ্কিত করে তুলবে।

আমরা সকল ধরনের আ’শঙ্কা এবং আতঙ্কমুক্ত শিক্ষাঙ্গন চাই। চাই মুক্তবুদ্ধি চর্চা। চাই প্রাণবন্ত পরিবেশে আমাদের আগামীর প্রজন্ম বেড়ে উঠুক। সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক এবং শিক্ষ’কসমাজ নিশ্চই আমাদের আশ্বস্ত করবেন।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here