এ মাসে ঘূর্ণিঝড়ের আভাস

0
899

স্টাফ রিপোর্টার

Advertisement

ঢাকা: অক্টোবর মাসে একটি ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল বাংলাদেশ থেকে বিদায় নিলেও এ মাসে একটি ঘূর্ণিঝড় হতে পারে।

আজ আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। সামছুদ্দিন আহমেদ জানান, অক্টোবরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বিশেষজ্ঞ কমিটির পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই জানিয়েছে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।  মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here