কালকিনিতে ছেলের হাতে মা খুন, ঘাতক ছেলে আটক

0
598

অপরাধ বিচিত্রা:মাদারীপুরের কালকিনিতে বিয়ে করাতে রাজি না হওয়ায় সোনেকা (৫০) নামে এক মাকে নির্মমভাবে কুড়াল দিয়ে কুঁপিয়ে হত্যা করেছে ছেলে। 

Advertisement

এ হত্যার ঘটনায় ঘাতক ছেলে রথিন জয়ধর-(২৩)কে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নিহত সোনেকা উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী। আজ বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, রথিন জয়ধর তার মা সোনেকাকে দীর্ঘদিন ধরে বিয়ে করাতে বলে আসছে। কিন্তু ঘাতক ছেলেকে বিয়ে করাতে রাজি হয়নি মা ও তার পরিবার। এতে রথিন ক্ষিপ্ত হয়ে একটি কুড়াল দিয়ে তার মা সোনেকাকে এলোপাতারীভাবে কুঁপিয়ে হত্যা করে। এসময় তাকে বাঁধা দিলে তার বৃদ্ধ বাবা রাধেশ্যাম জয়ধরকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে স্থানী জনতা এসে ঘাতক রথিন জয়ধরকে আটকে রেখে উপজেলার ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এবং পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, বিয়ে করাতে রাজি না হওয়ায় কুড়াল দিয়ে এলোপাতারীভাবে কুঁপিয়ে রথিন জয়ধর তার মাকে হত্যা করেছে। এ হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে আটক করেছি। এবং নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here