উন্নয়নের পিছনে যে আলো থাকে তার পিছনে থাকে অন্ধকার: আইনমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 2209

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (2209, 'post_views_count', '0')

0

কসবা (ব্রাহ্মণবাড়িয়া)ঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রত্যেক উন্নয়নের পিছনে যে আলো থাকে তার পিছনে থাকে অন্ধকার। এই অন্ধকার আলোকে নিভিয়ে দিয়ে উন্নয়নের গতি থামাতে চায়। তিনি বলেন, বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা ধরনের ফন্দি ফিকির করছে। তারা জননেত্রী শেখ হাসিনা সরকারের সাফল্যকে ম্লান করে দিতে চায়।  মহলটি দেশে নানা ধরনের ধ্বংসাত্বক কাজ করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে না পেরে বিদেশে নানা ষড়যন্ত্র করছে। তাই আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মার্কেট চত্বরে বর্তমান আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তী ও গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মার্কিন নির্বাচনে হিলারীকে টাকা দিয়ে ড.ইউনুছ অনেক নাচানাচি করেছেন। তারা ভেবেছিল হিলারী নির্বাচিত হয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু ট্রাম্প নির্বাচিত হয়ে নোবেল বিজয়ী ড. ইউনুছকে বলেছেন তুমি হিলারীকে নির্বাচনে কত টাকা দিয়েছ, তা ক্ষতিয়ে দেখা হবে।
তিনি তাঁর নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ায় বিগত তিন বছরে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও বিদ্যুত খাতে উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিশ্বের খুব কম দেশ আছে যেখানে প্রবৃদ্ধির হার ৭.১ এর বেশী। অত্যন্ত গৌরবের বিষয় বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৭.১ ছাড়িয়ে গেছে। যখন সাড়া বিশ্বে মুসলিম দেশগুলোতে নানা সমস্যা বিরাজমান তখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়ে দাড়িয়েছে। এখন আমাদের মাথাপিছু আয় ১৪৭৫ মার্কিন ডলার। ২০০৬ সালে বাংলাদেশের রিজার্ভ ছিল মাত্র ৬ বিলিয়ন ডলার। অপরদিকে এখন তা ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এখন বাংলাদেশ নি¤œ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, বিশ্বে একটি মর্যাদার আসনে পৌঁছে গেছে। ফলে বেগম জিয়া এখন দিশেহারা। তারা জামাতকে নিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আপনারা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন।
তিনি বলেন, নানা ষড়যন্ত্রে  বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে তাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত থেকে কিছুতেই পিছুপা হননি। তিনি আমাদের নিজস্ব অর্থায়নে এ সেতুর নির্মাণ কাজ শুরু করেছেন এবং এ নির্মাণ কাজ অনেক দূর এগিয়েছে। এখন বিশ্বব্যাংক বলছে তারা পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করবে। আমরা বলেছি না।
কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আনিসুল হক ভূইয়ার সভাপতিত্¦ে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন লিমিটেডের চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল, হাজী আইয়ুব আলী ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজল হোসেন রিমন বক্তৃতা করেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আইন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব গোলাম সারোয়ার, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, অধ্যক্ষ আকরাম হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এর পূর্বে মন্ত্রী ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে বিজনা নদীর উপর  প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে কসবা ব্রিজ এবং সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে কসবা-কুটি সড়ক উদ্বোধন করেন।
অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here