উজিরপুরের সাতলা ইউপি নির্বাচনের আর মাত্র ৪দিন বাকী জোয়ারে ভাসছে নৌকা

0
562

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আর মাত্র ৪দিন বাকী, প্রচার প্রচারণায় মুখরিত পুরো এলাকা। মহামারী করোনাকেও হার মানছে ভোটারদের আনন্দ উল্লাসে। ভোট ব্যাংক হিসেবে পরিচিত সাতলায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খায়রুল বাশার লিটনের নৌকা ভাসছে জোয়ারে।

Advertisement

স্থানীয় ভোটার নিকুঞ্জ বালা পলাশ, আনোয়ার হোসেন বালী, শাহিন হোসেন, মশিউর রহমান, আসাদ, ইদ্রিস সরদার, মনিরুজ্জামানসহ বিভিন্ন ভোটাররা জানান, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার বিকল্প নেই। স্থানীয়রা আরো জানান, খায়রুল বাশার লিটন অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী, বন্ধুবৎসল ও পরোপকারী।

আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খায়রুল বাশার লিটন জানান, সাতলার বিল অঞ্চলের মানুষকে বর্তমান আওয়ামীলীগ সরকার ব্রীজ, রাস্তাঘাটসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। তিনি জনগণের সুখে দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করার আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ২০ তারিখে প্রত্যেক ভোটার নৌকা প্রতীকে তার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here