উজিরপুরে ১৮ বছর পরে জাতীয় পার্টির কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 4604

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (4604, 'post_views_count', '0')

0

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে দীর্ঘ ১৮ বছর পরে জাতীয় পার্টি (এরশাদ) গ্র“পের কাউন্সিলের মাধ্যমে উপজেলা পূর্ণাঙ্গ কমিটি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় মহিলা কলেজ সভাকক্ষে অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ মহসিনুল ইসলাম হাবুল। যুগ্ম আহবায়ক এ্যাডঃ এম.এ জলিল, রফিকুল ইসলাম গফুর, সদস্য সচিব জসিম উদ্দিন। এ সময় আরো বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, যুগ্ম আহবায়ক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন ভুঁইয়া, পৌর কমিটির সভাপতি মুজিবুর রহমান, সম্পাদক শৈলেন্দ্র নাথ বৈদ্য। ওটরা জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি কামাল হোসেন রাড়ী, শোলক ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদ, বড়াকোঠা ইউনিয়ন সম্পাদক ইউসুফ আলী মৃধা প্রমূখ। কাউন্সিল অধিবেশন শেষে এ্যাডঃ এম.এ জলিল উজিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, মহাসচিব মোঃ জাতাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী আহম্মেদ মোল¬া, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ খান, যুগ্ম সম্পাদক আকবর হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাক ঝর্ণা বিন্দু রায়, প্রচার সম্পাদক কার্তিক চন্দ্র পালসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। কমিটি ঘোষনা শেষে এক অনাড়ম্বর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, এ্যাডঃ আমির হোসেন মিঞা, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উজিরপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হক আজাহারী। এ সময় বক্তারা বলেন, জাতীয় পার্টির আমলে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সময় কোন নেতাকর্মী দূর্নীতি করতে পারেনি, জাতীয় পার্টি কঠোর হস্তে সকল অন্যায় অপরাধ নির্মূল করতে সক্ষম হয়েছিল। উজিরপুরকে জাতীয় পার্টির দূর্গ হিসেবে গড়ে তোলার আহবান জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here