উজিরপুরে বামরাইল সঃ প্রাঃ বিদ্যালয়ের শৌচাগার ভেঙ্গে মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জোরপূর্বক দোকান ঘর উত্তোলন।

0
940

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর বামরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার ভেঙ্গে এ.এবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনকে তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে জোরপূর্বক দোকান ঘর উত্তোলন করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার বামরাইল সঃ প্রাঃ বিদ্যালয়ের ভোগ দখলীয় জমির উপর দীর্ঘদিনের পুরাতন শৌচাগারটি গত রবিবার সকালে বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ অন্যত্র বিক্রি করে। পরে ভাঙ্গার কাজ শুরু করলে  প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির কবির মামুন ও  স্থানীয়দের বাধার মূখে কাজ বন্ধ করে আবু ইউসুফ। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আরও জানা যায় ৫/৬ দিন পূর্বে আবু ইউসুফ ক্ষমতার দাপটে মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে মনগড়া সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে দোকান ঘরের ভিটি বিক্রি করে নগদ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় ঐ স্কুলের দপ্তরী হাসি বেগমের কাছ থেকে। পরে তার স্বামী আলামিন রাতের আধারে দোকান ঘর উত্তোলন করতে গেলে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সংবাদকর্মীরা জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন এ ব্যাপারে অচিরেই মিমাংসা করা হবে। এ ছারাও তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী  প্রতিষ্ঠানের জমি দখল মূক্ত রাখতে প্রশাসনের উর্ধোতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here