উজিরপুরে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 9156

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (9156, 'post_views_count', '0')

0

উজিরপুর প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামীলীগের নেতা নয়, তিনি সমগ্র জাতির নেতা। তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করতে হবে। উজিরপুরে মতবিনিময় সভায় নবাগত বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান একথা বলেন। গতকাল বিকাল ৪টায় উপজেলা সভাকক্ষে বরিশাল জেলা প্রশাসক উজিরপুর উপজেলার সকল কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আ’লীগের সভাপতি এস.এস জামাল হোসেন, সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, ওসি তদন্ত হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আ.ন.ম আঃ হাকিম, প্রেসক্লাব সভাপতি মহসিন মিঞা লিটন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আঃ খালেক আজাদ, কৃষি অফিসার জাকির হোসেন তালুকদার প্রমূখ। এ সময় প্রধান অতিথি আরো বলেন, রাষ্ট্রের ৪টি স্তর জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনের সমন্বয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে বাংলাদেশ দ্রুত উন্নতির দোরগোড়ায় পৌঁছাবে। প্রধানমন্ত্রীর নির্দেশ একটি মানুষও গৃহহীন থাকবে না। যাদের ঘর নেই তাদের ঘর তুলে দিতে হবে এবং বেকার সকল মানুষকে কোন না কোন ভাতার আওতায় আনতে হবে। কোন দল বা অঙ্গ সংগঠনের পরিচয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করলে তা দৃঢ়তার সাথে প্রতিহত করতে হবে। ব্যক্তস্বার্থের জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা যাবে না।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here