উজিরপুরে বখাটের ছুরিকাঘাতে আহত ১০ম শ্রেণির মেধাবী ছাত্র ১ বখাটে গ্রেফতার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 7835

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (7835, 'post_views_count', '0')

0

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে একই ক্লাসের বান্ধবীর সাথে কথা বলায় বখাটেদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে মেধাবী ছাত্র। থানায় অভিযোগ দায়ের গ্রেফতার-১জন। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় বরাকোঠা ডিগ্রি কলেজের বখাটে ছাত্র মোঃ রাব্বি(২০), তানভীর(২০), সাব্বির(২০), অলি(২০) মিলে অসৎ উদ্দেশ্য নিয়ে প্রায়ই বরাকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের মেহেদি হাসান হাওলাদারের ছেলে শান্ত হাওলাদার ১০ম শ্রেনীর ছাত্রকে তার এক বান্ধবীর সাথে চলাফেরা করতে নিষেধ করে এবং বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকী দিয়ে আসছিল। এরেই ধারাবাহিকতায় ১১ অক্টোবর বৃহষ্পতিবার সন্ধায় ৭টায় শান্ত হাওলাদার ঔষধ,বই ও চাল আনতে ডাবেরকুল বাজারে যাওয়ার পথিমধ্যে রব ডাকুয়ার বাড়ীর সামনে গেলে ঘিড়ে ফেলে শান্তকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে বখাটেরা ছুরি ও খুর  দিয়ে পুচিঁয়ে রক্তাক্ত যখম করেছে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা নগদ অর্থ ও মোবাইলসেট ছিনিয়ে নিয়ে হুমকী দিয়ে চলে যায়। আহত ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এব্যপারে ছাত্রর পিতা মেহিদি হাসান বাদী হয়ে ৪জনকে আসামী করে উজিরপুর মডেল থাণায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here