উজিরপুরে ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার

0
1371

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে ১২ পিস ইয়াবাসহ মাদক সম্রাট লালন হাং(২৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জল¬া ইউনিয়নের বাহেরঘাট গ্রামের কামাল হাওলাদারের ছেলে লালন হাওলাদারকে মিয়ারহাট বাজার থেকে এস.আই জসিম হাওলাদার তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লালনের তথ্যমতে একই এলাকার তোতা হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৩২), সোহরাব হাওলাদারের ছেলে আলী হাওলাদার (২৮) দীর্ঘদিন যাবৎ ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল এর পাইকারী ও খুচরা বিক্রেতা। তার কাছ থেকে লালন ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করে। এস.আই জসিম হাওলাদার জানান, লালন একজন পেশাদার মাদক বিক্রেতা। তার স্বীকারোক্তি অনুযায়ী অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here