পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক কারবারির অভিযোগে ইয়াবাসহ মা ও মেয়েকে আটক করেছে থানা পুলিশ।শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার নিজভান্ডারিয়া এলাকা থেকে তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয় থানার ওসি মো. শাহাবুদ্দীন জানান, আটক দুই নারী মাদক ব্যবসায়ীকে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধমাদকদ্রবনিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

