ইয়াবাসহ এক আনসার সদস্যকে আটক

0
2512

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ইয়াবাসহ এক আনসার সদস্যকে আটক করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। নসার সদস্যের নাম আসাদ (৩৫)। রবিবার গভির রাতে তাকে আটক করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তবে এ বিষয়ে ডিবির পক্ষ থেকে কোনো সুর্নিদিষ্ট তথ্য পাওয়া যায়নি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা রাতে হাসপাতালের নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা আনসারদের রুমে অভিযান পরিচালনা করেন। পরে ইয়াবাসহ আসাদকে আটক করা হয়। তবে আনসার সদস্য আসাদের কাছে কত পিস ইয়াবা এবং ডিবির কোন শাখায় তাকে নেয়া হয়েছে এসব তিনি নিশ্চিত করে জানাতে পারেনি এসআই বাচ্চু মিয়া।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here