ইয়াবা ও টাকাসহ আটক ১

0
851

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় তিন হাজার ২শ’ পিস ইয়াবা ও ১ লাখ ৪০ হাজার টাকাসহ কামাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে উপজেলার বারগাও ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কামাল

Advertisement

উদ্দিন কাশিপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি আবুল খায়ের ও পরিদর্শক নাজির আলমের নেতৃত্বে কাশিপুর গ্রামের মাদক সম্রাট কামালের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় কামালের ঘর থেকে ৩ হাজার ২শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৪০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আবুল খায়ের জানান, আটককৃত বিহারী কামাল সোনাইমুড়ীর বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদকদ্রব্য পাইকারি বিক্রি করে। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here