ইসিজি করার নাম করে ধর্ষণের চেষ্টার অভিযোগ

0
526

কুষ্টিয়ার শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দুই সন্তানের জননী এক মহিলা রোগীকে ইসিজি করার নাম করে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

 

এ ঘটনায় আরিফ নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। আটককৃত আরিফ উক্ত হাসপাতালের ইসিজি রুমের দায়িত্বে কর্মরত এবং সদর উপজেলার রহিমপুর এলাকার জাকির হোসেনের ছেলে। দুই সন্তানের জননী ভুক্তভোগী নারী জানান, বুকে ব্যাথার জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। হাসপাতালের ডাক্তার দেখিয়ে ফেরার পথে আরিফের খপ্পরে পড়ি। সে আমাকে ইসিজি করার নাম করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে আমার স্বামী ও সন্তানদের বের করে দেয়। এরপর আমার জামা কাপড় খুলে সারা গায়ে ক্রিম লাগিয়ে স্পর্শ কাতর জায়গাগুলোতে টিপতে থাকে। এরই এক পর্যায়ে আমি চিৎকার করলে আরিফ পালিয়ে যায়। আমার স্বামী ঘটনাটি দ্রুত কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানায়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুন্ডু জানান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এক মহিলা রোগীকে ধর্ষেণের চেষ্টার অভিযোগে আরিফ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আরিফকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here