ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
157

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা ২৫ জুন ২০২৪, মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী ও ডা. তানভীর আহমেদ, অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং বিদেশী প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মে এ সভায় অংশগ্রহণ করেন।

Advertisement

সভায় ২০২৩ সালের আর্থিক বিবরণী অনুমোদনসহ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here