ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যানের ইন্তেকাল

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 49474

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (49474, 'post_views_count', '0')

0

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশের চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:) রাজধানীর একটি হাসপাতালে ২০ মে ২০২০, বুধবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সহ ইসলামী ব্যাংক পরিবার বিশিষ্ট এই আলেম ও বায়তুশ শরফের পীর সাহেবের জন্য মহান আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:) এক ছেলে ও ছয় মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

Advertisement

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮২ বছর। তিনি ২০০৭ সাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here