ইসলামী ব্যাংক যশোর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

0
449

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর যশোর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি যশোরের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। এতে আরও বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান। ব্যাংকের যশোর জোনপ্রধান মোঃ শফিউল আজম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান, শাখার বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান এবং উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here