ইসলামী ব্যাংক- ট্রান্সফাস্ট ঈদ অফার ক্যাম্পেইন উদ্বোধন

0
636

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ট্রান্সফাস্ট রেমিটেন্স, এলএলসি, ইউএসএ-এর যৌথ ঈদ অফার ২৭ মে ২০১৮ রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন। এসময় ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম রব্বানী, ট্রান্স ফাস্ট এর কান্ট্রি ডিরেক্টর ও হেড অব অপারেশন্স মো. খায়রুজ্জামান অ্যাসোসিয়েট হেড (মার্কেটিং এন্ড ব্রান্ডিং) রাকসানদা হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

এ ক্যাম্পেইনের আওতায় পবিত্র রমজান মাসে ২৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্বের যেকোন প্রান্ত থেকে ট্রান্স ফাস্টের মাধ্যমে ইসলামী ব্যাংকে টাকা প্রেরণ করলে গ্রাহকদের জন্য আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here