ইয়ামি ফুডসকে দুই লাখ টাকা জরিমানা

1

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 36399

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (36399, 'post_views_count', '0')

0

অস্বাস্থ্যকর পরিবেশে চকলেট, ললিপপ ও ম্যাংগো বার তৈরি এবং এগুলোতে দুধের পরিবর্তে ক্যামিকেল ব্যবহারের দায়ে ইয়ামি ফুডসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

 

শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করে। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে নাসির ফুড প্রোডাক্টসকে তিন লাখ টাকা এবং তানিশা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে অধিদফতর। অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে কামরাঙ্গীরচর থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ এর সদস্যরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here