হেফাজতের সহকারী মহাসচিব শাখাওয়াত আটক

0
765

অপরাধ বিচিত্রা:হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

Advertisement

আজ বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করে। সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে, এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় তার নামে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে, রাজীকে তার লালবাগের নিজ বাসার সামনে থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে হেফাজত। ইসলামী ঐক্যজোটের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান গণমাধ্যমকে বলেন, একটি টেলিভিশন টকশো শেষে বাসায় ফিরতেই সাদাপোষাকধারীরা মুফতি শাখাওয়াতকে তুলে নিয়ে যায়।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here