আসন্ন পবিত্র ঈদ- উল-আযহায় বাংলাদেশ রেলওয়ে কোরবাণীর পশু পরিবহণের পরিকল্পনা নিয়েছে

0
479

আসন্ন পবিত্র ঈদ- উল-আযহায় বাংলাদেশ রেলওয়ে প্রচলিত ভাড়ায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল  থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী কোরবাণীর পশু পরিবহণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।

Advertisement

রেলপথ মন্ত্রী আজ রেলভবনে সাংবাদিকদের সামনে এ ঘোষনা দেন। তিনি এ সময় বলেন, এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যে কোন দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন,গাইবান্ধা বা পাবনা/কুস্টিয়া থেকে চট্রগ্রামে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ ২৫০০ এবং ঢাকায় ১৫০০ থেকে ২০০০ টাকা হতে পারে।

আগ্রহী ব্যবসায়ীগণকে রেলওয়ের কন্টোল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশ রেলওয়ে আম পরিবহণের সুবিাধার্থে ম্যাংগো স্পেশাল নামে ট্রেন চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে পরিচালনা করছে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই আম ঢাকাসহ অন্যান্য শহরে খুবই অল্প ভাড়ায় পরিবহণ করতে পারছে।

মন্ত্রীর বক্তব্যের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা,বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শাসসুজ্জামান,অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়াজাহান উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here