আশ্রয়ণের অধিকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ঈদ উপহার

0
686

মোঃ আমির হোসেন : সারাদেশের ন্যায় সোনারগাঁ উপজেলায় আশ্রয়ণ – ২ জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভূমিহীনদের  বাড়ীদান। মঙ্গলবার সকালে (২৬ এপ্রিল) ২৪ রমজান উপলক্ষে জেলা অডিটোরিয়াম সোনারগাঁয়ে ৩৫ টি গৃহহীন জমিসহ সেমিপাকা গৃহ পুনর্বাসন প্রদান করেন। বঙ্গবভন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে একযোগে সারা দেশে জেলা ও  উপজেলায় ৩২৯০৪ টি উদ্বোধন ঘোষণা করেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর ও সহকারী কমিশনার ভূমি গোলাম মোস্তফা মুন্না  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিসেবে  উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

Advertisement

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের মানবিক দান বীর সমাজ সেবক করোনা যোদ্ধা শিক্ষা অনুরাগী ক্রীড়াবিদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান। মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি সহ অনেক জনপ্রতি। আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় সোনারগাঁয়ে মোট ৩৫ টি পরিবারকে গৃহ পুনর্বাসন প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সংসদ সদস্য  নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি ও আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের  মানবিক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্  বৈদ্যের বাজারের  নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার নোয়াগাঁও ইউনিয়নের শামসুল সাদিপুরে  হুমায়ুন আহমেদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক শিক্ষা অনুরাগী ও ক্রিয়া সংস্থার সভাপতি  আবু নাঈম ইকবাল পৌরসভার জাতীয় পার্টির সভাপতি এম এ জামান সহ সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা ছিলেন। পাশাপাশি সাধারণ মানুষ ও বহু প্রিন্ট এবং  ইলেকট্রিক মিডিয়ার সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here