আশুলিয়ায় দুই শিশুর রহস্যজনক মৃত্যু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 45542

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (45542, 'post_views_count', '0')

0

কামরুল হাসান রুবেলঃ ঢাকার নিকটবর্তী সাভার আশুলিয়ায় পৃথক ঘটনায় দুই শিশুর মরদেহ  উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। মৃত্যুর ঘটনা রহস্যজনক হওয়ায় ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এক নারী গৃহপরিচালিকাকে আটক করা হয়েছে । মঙ্গলবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান মরদেহ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন । নিহতরা হলেন – সাভারের আশুলিয়ায় বুড়িবাজার মহল্লার  ফারুক-রেখা আক্তার দম্পত্তির  ৫ মাস ১৪ দিন বয়সের কন্যা সন্তান মারিয়া এবং একই  মহল্লার ইয়ার আলী সরকারের ছেলে ইসরাফিল সরকার (৬) ।

Advertisement

পুলিশ জানায় , ফারুক-রেখা আক্তার নামে ওই  দম্পত্তি একটি পোশাক কারখানায় কাজ করতেন । সুবাদে নূরজাহান নামে এক গৃহপরিচালিকা মারিয়াকে দেখাশুনা করতেন। হঠাৎ সোমবার বিকেলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে আসে ।

সেখানকার   কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে একাধীক আঘাতের চিহ্ন রয়েছে ।

অপরদিকে , সোমবার রাতে আশুলিয়ায় বুড়িবাজার এলাকার শিরিন ভিলা নামে ৫তলা নির্মাণাধীন ভবনের পাশে একটি সরু গলি থেকে ইসরাফিল সরকার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে । মারিয়া নামে এক শিশু কন্যা মৃত্যু ঘটনায় এক নারী গৃহপরিচালিকাকে আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকতা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here