আশুলিয়ায় চলন্ত বাসে ডাকাতি, চালক নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 16823

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (16823, 'post_views_count', '0')

0

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ  সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রিবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের বাধা দিলে ছুরিকাঘাতে হত্যা করা হয় গাড়ির চালক শাহজাহান (৪২) কে। গতকাল দিবাগত রাতে আশুলিয়ার নবিনগর-চন্দ্রা সড়কের শ্রীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

Advertisement

 

পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা-টাঙ্গাইল রুটের ইনসাফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রি নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে আব্দুল্লাহপুর ও বাইপাইল এলাকা থেকে ১৩ সদস্যের একটি ডাকাত দল যাত্রিবেশে ঐ গাড়িতে ওঠে। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় পৌছলে ডাকাতরা বাসের নিয়ন্ত্রন নেওয়ার চেষ্টা করে। এসময় বাসের চালক বাধা দিলে ডাকাত দলটি বাসের চালক ও হেলপারকে একটি সিটের সাথে বেধে ছুরিকাঘাত করে। পরে অস্ত্রের মুখে যাত্রিদের জিম্মি করে লুটপাট শেষে ডাকাতরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে বাসটি উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় বাসের চালক ও হেলপারকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক বাসের চালক শাহজাহানকে মৃত ঘোষনা করেন।

পুলিশ বাসটি জব্দ করলেও ডাকাতি ও খুনের সাথে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here