আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এ গ্রিন ব্যাংকিং ও এনভায়রনমেন্টাল রিস্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
633

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘গ্রিন ব্যাংকিং এনভায়রনমেন্টাল রিস্ক রেটিং অ্যান্ড এনভায়রনমেন্টাল রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

Advertisement

এ সময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি, সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মোঃ জহুরুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখায় কর্মরত বিনিয়োগ বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গ্রিন ব্যাংকিংয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। সোালার প্যানেল স্থাপন, আধুনিক প্রযুক্তির হাইব্রীড হফম্যান ক্লীন সম্ব^লিত ইট ভাটা নির্মাণ, পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের প্রকল্পে আর্থিক সহায়তা করছে বলে জানান তিনি।  তিনি কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here