আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এ ‘ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভোলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

0
630

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি’ শীর্ষক দিনব্যাপী এক্সিকিউটিভ ডেভোলপমেন্ট প্রোগ্রাম ১২ আগস্ট ২০১৮ রবিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম। এ সময় ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে কাজী তউহীদ উল আলম ব্যাংক পরিচালনার ক্ষেত্রে প্রতিটি পর্যায়ে সততার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একটি শরীয়াহ্ ভিত্তিক আধুনিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ব্যবসার প্রতিটি পর্যায়ে সততা, দক্ষতা এবং সুশাসনকে অগ্রাধিকার দিয়ে থাকে। যথাযথভাবে আইন পরিপালনের মাধ্যমে এসব গুনাবলী অর্জন করে কর্মকর্তাগন সঠিকভাবে তাদের স্ব স্ব দায়িত্ব পালন করতে পারবেন। তিনি আরও বলেন, দুর্নীতি কেবল আইনি ব্যবস্থায় নির্মুল করা সম্ভব হয় না। এজন্য সামগ্রিক ও নিরবিচ্ছিন্ন কার্যক্রম নেয়া প্রয়োজন। একজন ব্যাংকারকে বিভিন্ন অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই দেশের আইন এবং প্রচলিত পদ্ধতিগুলো সম্পর্কে স্পষ্ট ধারনা রাখতে হবে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here