আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
482

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) এর বিভিন্ন জোনের আওতায় শাখা সমূহের ব্যবসা পর্যালোচনা সভা ১৫ জুলাই, শনিবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী এবং শীর্ষ নির্বাহীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বিভিন্ন জোনের জোনাল হেডগন এবং শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

Advertisement

অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here