চট্টগ্রামে এক ছাত্রলীগ নেতার করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর হাকিম শফি উদ্দিন এ আদেশ দেন। গত ২১ অক্টোবর এ মামলায় জামিন নাকচ করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীক কারাগারে পাঠিয়েছিল আদালত। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামে একজনের সঙ্গে আমীর খসরুর কথিত ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গত ৪ আগস্ট কোতোয়ালি থানায় এ মামলা করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩/৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় দায়ের করা এ মামলায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে ‘রাষ্ট্রের বিরুদ্ধে অর্ন্তঘাতমূলক’ কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ‘উসকানি’ দেওয়ার অভিযোগ আনা হয় খসরুর বিরুদ্ধে।
আমীর খসরুকে এক দিনের রিমান্ড
Advertisement
Advertisement

