বিনোদন জগতের জনপ্রিয় নাম তাহসান খান। গান, অভিনয় ও মডেলিং সবকিছুতেই তার সফলতা আকাশচুম্বী। তবে
যে গান দিয়ে তার বিনোদন জগতে পরিচিতি আশে। সেই গানই হয়তো আর না গাওয়া হতে পারে এই শিল্পীর।
সম্প্রিতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানান তাহসান।
ব্যান্ড সংগীতের মাধ্যমে বিনোদন ইন্ডাস্ট্রিতে তাহসানের পদার্পণ হয়। এরপর মডেলিং ও অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন
তিনি। কাজ করেন একাধিক জনপ্রিয় নাটকে। তবে গান নিয়েও ছিলেন তিনি সমান ব্যস্ত। এবার সেই গানই হয়তো
ছেড়ে দেওয়া লাগতে পারে তার। এক সাক্ষাৎকারে ভক্তদের জন্য এমন দুঃসংবাদটাই দিলেন তিনি।
তাহসান বলেন, ‘আমি সবসময়ই ব্যক্তিজীবন নিয়ে মিডিয়ার সামনে খুব একটি কথা বলতে পছন্দ করি না। তবে
আমার দর্শকদের একটি বিষয় জানানো উচিত। বিষয়টি হলো আমার কণ্ঠে একটি সমস্যা হয়েছে। যা অনেকদিনের।
এই সমস্যার জন্য আমার চিকিৎসকের কাছেও যেতে হয়েছে। অসুস্থতা সবার জীবনেরই একটি অংশ। তেমনই এক
অসুস্থতার মধ্য দিয়ে আমি যাচ্ছি। একজন গায়কের জন্য সেই অসুস্থতা যদি তার কণ্ঠে হয়। এর থেকে কষ্টের আর কিছু
নেই। গলার ক্ষতি যতটুকু হবার সেটি ইতোমধ্যেই হয়ে গেছে। তবে চেষ্টা করছি ক্ষতির পরিমাণ যেন আর না বেড়ে যায়
সেটি প্রতিরো ধের। সবাই আমার জন্য দো য়া করবেন। আমি যেন দ্রুত এই সমস্যাটি কাটিয়ে উঠতে পারি। তা না হলে
গান হয়তো ছেড়েই দিতে হবে।’
এর আগে তার সঙ্গে আলাপ কালে তিনি তার কণ্ঠের সমস্যার কথা জানিয়েছিলেন। বলেছিলেন ২০১৮ সালের
দিকে প্রথম কণ্ঠে ব্যাথা অনুভব করেন তাহসান। যার জন্য দেশ ও দেশের বাইরে চিকিৎসাও করাতে হয় তাকে।
এদিকে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে তাহসানের। আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’ ওয়েব সিরিজের প্রধান
চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেবেন মিথিলা। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে
তাহসান ও মিথিলা ছা ড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন,
পার্থশেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।

