আমাদের দেশের নারীদেরকে ঘরের বাহিরে নিয়ে আসতে হবে……..পরিকল্পনামন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 62510

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (62510, 'post_views_count', '0')

0

মোজাম্মেল আলম ভূঁইয়া: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমাদের দেশের নারীদেরকে ঘরের বাহিরে নিয়ে আসতে হবে। তাদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তাদেরকে কাজে লাগতে হবে। সরকার চায় দেশের সব মানুষের সমান উন্নয়ন।

Advertisement

আজ শুক্রবার (১০ সেপ্টেম্ভর) বেলা ১১টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’’ শীর্ষক প্রকল্পের আওতায় ১শত ২৩জন উপকার ভোগীদের মাঝে ২২লক্ষ ১৪হাজার টাকা অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, যারা নিন্ম আয়ের মানুষ তাদের দিকে আমাদের নজরটা একটু বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান নিচ থেকে উন্নয়নটা হোক। প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে আওয়ামীলীগ সরকার।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ-জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ কর্মকর্তা জসিম উদ্দিন, থানার ওসি কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া প্রমুখ।

এরআগে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ডাবর ব্রিজের নিচে মহাসিং নদীতে ৯৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ৩শত  ৩কেজি পোনামাছ অবমুক্ত করেন। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here