আনোয়ারুল ইসলাম নির্বাচিত হলেন জেলার শ্রেষ্ঠ ওসি

0
533

নোয়াখালী প্রতিনিধি : মে মাসের অপরাধ পর্যালোচনায় এবারের জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম। জানা যায়,২০১৯ সালে ২৮ মার্চ চাটখিল থানায় ওসি হিসাবে যোগদান করেই চাটখিল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মনোনিবেশ করেন। গত দুই বছরেরও অধিক সময়ে চাটখিল থানার মাদকাসক্ত ও মাদককারবারীদের আইনের আওতায় আনার পাশাপাশি অস্ত্রবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইন প্রয়োগ করে সফলতা লাভ করেন।এর প্রমাণ স্বরুপ চাটখিল থানায় মাদকদ্রব্য আইনে ৪ শত মামলা দায়ের ও ব্যবস্হা গ্রহন।এ ছাড়াও আলোচিত কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য উম্মোচিত ও হত্যাকারী গ্রেফতারে রয়েছে ওসি আনোয়ারুলের একক ভূমিকা।পুলিশ জনগণের বন্ধু এ শ্লোগানের বিশ্বাসী ওসি আনোয়ারুলের সদাচারণে মুগ্ধ চাটখিল থানাবাসী।

Advertisement

আদর্শিক ও সাহসী এ পুলিশ অফিসার চট্টগ্রামের পাহাড়তলীর স্হায়ী বাসিন্দা বলে জানা যায়।তার কর্মকাণ্ড নিয়ে স্হানীয় এলাকাবাসী দাবী করেন সময় অসময়ে ওসিকে ফোন দিলে বিরক্ত না হয়ে সমস্যা শোনেন এবং প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্হা নেন।পুলিশের এমন বন্ধুত্তপূর্ণ আচরণে ও দুষ্টের দমন,শিষ্টের লালনে চাটখিল থানাকে নিয়ে এসেছেন পাদ-প্রদীপের আলোয়।

তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে এ প্রতিবেদককে তিনি জানান, পুরস্কার নিঃসন্দেহে কাজের গতিকে আরও বাড়িয়ে তোলে।চেষ্টা থাকবে এ ধারাকে অব্যাহত রাখার।জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের ভূয়সী প্রশংসা করে বলেন,স্যারের দিকনির্দেশনা ও অনুপ্রেরনায় আমার আজকের এ সফলতা, যোগ করেন ওসি আনোয়ারুল। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here