আগামী ১৯ শে জুন রোজ সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন সন্ধ্যা থেকেই যিলহজ্ব মাস শুরু হবে ইন শা আল্লাহ

0
341

অন্যথায় এর পরের দিন অর্থাৎ ২০ শে জুন রোজ মঙ্গলবার সন্ধ্যা থেকে যিলহজ্ব মাস শুরু হবে ইন শা আল্লাহ ?আর যিলহজ্ব মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে, যারা কুরবানী করবে তারা যিলহজ্ব মাস শুরু হওয়ার পর থেকে ধরে কুরবানী করার আগ পর্যন্ত চুল, নখ, অবাঞ্চিত পশম ইত্যাদী কোনো কিছু কাটবে না। ?অর্থাৎ যিলহজ্ব মাস শুরু হওয়ার পূর্বেই [আগামী ১৯ শে জুন সোমবার সন্ধ্যা হওয়ার পূর্বেই] চুল, নখ, অবাঞ্চিত পশম ইত্যাদী কেটে ফেলতে হবে। [সুনানে নাসাঈ- ৪৩৬২] ?আর আপনারা যারা কুরবানী করবেন না, তারাও চাইলে এই সুন্নত আমলটি করতে পারবেন ইন শা আল্লাহ। এতে করে আল্লাহ চান তো আপনারাও সুন্নত আদায়ের সওয়াব লাভ করবেন ইন শা আল্লাহ। ⭕যিলহজ্ব মাসের আরো কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে, ১ থেকে ৯ ই যিলহজ্ব তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। বিশেষ করে ৯ ই যিলহজ্ব অর্থাৎ ঈদের পূর্বের দিন আরাফার রোজার নিয়তে রোজা রাখা। এই রোজাটির বরকতে আল্লাহ তা’য়ালা পূর্বের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন [মুসলিম- ২৬৩৬] ?তাই সাধ্য মোতাবেক নফল রোজাগুলো রাখার পাশাপাশি অবশ্যই অবশ্যই ৯ ই যিলহজ্ব তথা আরাফার রোজাটি রাখার চেষ্টা করবেন ইন শা আল্লাহ ?✅⭕আমলের নিয়তে এবং দ্বীন প্রচারের উদ্দেশ্যে লিখাটি কপি করে ছবিটি সেভ করে নিজ নিজ আইডি, স্টোরি এবং গ্রুপগুলোতে পোষ্ট করে দিবেন ইন শা আল্লাহ। এতে করে যতজন মানুষ আপনাদের উছিলায় আমলগুলো সম্পর্কে জেনে আমল করতে পারবে তাদের আমলের সম-পরিমান সওয়াব আপনাদের আমল নামাতেও লিপিবদ্ধ করা হতে থাকবে ইন শা আল্লাহ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here