আওয়ামী লীগ নেত্রী নিজের ফাঁসি চাইলেন

0
577

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন না পেয়ে হতাশা ও কষ্ট নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নাজনীন আলম।

Advertisement

 

যেখানে তিনি মনোনয়ন না পাওয়ায় নিজেই নিজের ফাঁসি চেয়েছেন। আর ফাঁসির কারণ হিসেবে ৮টি কারণও বর্ণনা করেন তিনি। নাজনীন আলমের সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো।

আমার ফাঁসি চাই…!

১) কেন হাই কমান্ডের আশ্বাসকে সরল মনে বিশ্বাস করেছিলাম!

২) এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন কেন অনুভব করেছিলাম!

৩) এমপি/সিনিয়র কোন নেতার পরিবারের সদস্য কেন আমি হলাম না!

৫) কেন দলের নাম ভাঙ্গিয়ে একটি পয়সা রোজগারের ধান্ধা করিনি!

৬) কেন দলের জন্য কাজ করতে গিয়ে দিনে দিনে নিঃস্ব হতে গেলাম!

৭) কেন জনসমর্থন অর্জনের চেষ্টা করেছিলাম!

৮) কেন দলের ভোট ব্যাংক সমৃদ্ধ করতে সদা তৎপর ছিলাম!

৯) কেন তদবির/তেলবাজি ঠিকমত করতে পারলাম না!

১০) কেন সমর্থকদের বার বার কাঁদাচ্ছি!!

সম্ভবত: এ সবই আমার ভুল/অপরাধ…! এজন্য আমার শাস্তি হওয়া উচিত।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here