আইএস প্রধানকে ধরিয়ে দিতে এবং সফল অভিযানে সবচেয়ে বেশি কৃতিত্ব এই সেনা-কুকুরেরই

0
659

আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যা করার জন্য অভিযানের শুরু থেকে মার্কিন সেনার সঙ্গে কাজ করেছে এক জাঁদরেল সেনা-কুকুর। অন্ধকার সুড়ঙ্গে বাগদাদিকে ধাওয়া করেছিল বেলজিয়ান ম্যালিনয়েস জাতের এই কুকুর। যার পরিচয় প্রকাশ্যে আনতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

এই কুকুরের ভয়ে কুঁকড়ে যায় বাগদাদি, চিৎকার করে ওঠেন তিনি। কুকুরকে অনুসরণ করে সুড়ঙ্গে প্রবেশ করে মার্কিন সেনারা।

জানা যায়, আত্মঘাতী জ্যাকেট দিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন আইএস প্রধান। এই সময় বাদদাদিকে এক চুল নজরের আড়াল করেনি সেনা-কুকুর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুকুরের ছবি দিয়ে টুইট করে জানিয়েছেন, আমরা সাহসী সেনা-কুকুরের ছবি সামনে আনছি, তবে পরিচয় গোপন রাখা হয়েছে। আইএস প্রধানকে ধরিয়ে দিতে এবং সফল অভিযানে সবচেয়ে বেশি কৃতিত্ব এই সেনা-কুকুরেরই।

গত ২৬ অক্টোবর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা ইদলিবে আইএস প্রধানের গোপন সুড়ঙ্গে অভিযান চালায় মার্কিন এলিট ফোর্স। মার্কিন সেনাবাহিনীর হাতে ধরা না দিয়ে তিন ছেলেমেয়েসহ আত্মঘাতী হন বাগদাদি। এরপর তার লাশ সাগরে ফেলে দেয় মার্কিন সেনারা। তবে কোন সমুদ্রে তার লাশ ফেলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন সেনাবাহিনী।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিযানে অংশ নিয়ে বেলজিয়ান মেলিনোস প্রজাতির কুকুরটিও আহত হয়েছে। সেনাবাহিনীর অন্য সদস্যদের মতো তার নাম ও পরিচয় প্রকাশের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

এই কুকুরকে নিয়ে মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মাইলি বলেছেন, সিরিয়ায় জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের এই সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কুকুরের। এতো সুন্দরভাবে সে মিলিটারি ট্রেনিং নিয়েছে যে- কোনো মানুষের থেকে তার দক্ষতা কম নয়। সে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে তাল মিলিয়ে ধাওয়া করায় বাগদাদিকে হত্যা করা সম্ভব হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here