আঃ লীগ নেত্রীকে মারধরের অভিযোগ সাভার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সুমির বিরুদ্ধে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 76903

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (76903, 'post_views_count', '0')

0

মাহবুব আলম মানিকঃ ঢাকার সাভারে নৌকার প্রচারণায় অংশ নিতে গিয়ে অন্যদলের কাজ করছেন এমন অপবাদ তুলে এক মহিলা লীগ নেত্রীকে মারধর ও লাঞ্ছিত করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি।

Advertisement

মঙ্গলবার রাতে পৌরসভার তালবাগ এলাকায় ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. এনামুর রহমানের নির্বাচনী অফিসের সামনে এমন ঘটনা ঘটে।

এ ঘটনার সময় মোবাইলে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি তার দলীয় একই কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলোকে মারধর করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা লীগের নেত্রীরা জানান, আমরা এনাম ভাইয়ের নৌকার প্রচারণায় এসেছি। সারাদিন সাভারের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছি। এর আগে উঠান বৈঠক করে নৌকার প্রচারণার চালিয়েছি। কিন্তু প্রচারণা শেষে এনাম ভাইয়ের নির্বাচমী অফিসের সামনে আসলে উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি আমাদের সাথে উদ্যতপূর্ণ আচরণ করেন।

তারা অভিযোগ করে বলেন, আমরা নাকি অন্য দলের কাজ করছি এমন মিথ্যা অপবাদ তুলে আমাদের সাথে অসদাচরণ করা হয়। এসময় আমাদের সাধারণ সম্পাদককেও মারধর করতে তেরে যান ভাইস চেয়ারম্যান সুমি। পরে ঢাকা জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলোকে লাঞ্ছিত ও মারধর করেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

ঢাকা জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার বলেন, আমাকে অকারণে মারধর করে আহত করেছেন ভাইস চেয়ারম্যান সুমি। ওনার মাথা ঠিক নাই। আমি এ ঘটনার বিচার চেয়ে অভিযোগ করব।

সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি বলেন, ওই সময় প্রকাশ্যে গালিগালাজ করায় আমি রেগে গিয়েছিলাম। নির্বাচন আসলেই নেতাকর্মীরা একে অপরের দিকে কাদা ছোরাছুরি ও প্রতিহিংসামূলক হয়ে ওঠে। এরই শিকার হয়েছি আমি। আমার হাত ধরেই তারা রাজনীতিতে এসেছে। অথচ তারা আমার সম্মান ক্ষুন্ন করতেই আজ এমন আচরণ করছে।

এ বিষয়ে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here