অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী রফিক আকন’কে যাত্রাবাড়ী হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0
154

গতকাল ০৬ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মামলা নং-১৫০/৪, স্পেশাল ট্রাইব্রæনাল নং-০১/০৫, ধারাঃ ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (এ) ও ১৯(এফ); অস্ত্র মামলার ১৭ (সতের) বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামী ১। মোঃ রফিক আকন (৫৯), পিতা-মোঃ আজিজ আকন, সাং-চরকানকুনী, থানা-রাঙ্গাবালী, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে। 

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষনার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here